এম এস এম ই-র প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারী শিল্প দপ্তরের মন্ত্রী এবং মূখ্যমন্ত্রীর হাত ধরে

msme msme.jpg1আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন ৷৷ এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে রবিবার দুপুরে ইন্দ্রনগরে মাইক্রো, স্মল এবং মিডিয়াম এন্টার প্রাইসেস-র ডেভেলাপমেন্ট ইনস্টিটিউট এন্ড মিনি টুল রুমের নতুন বাড়ীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার এবং কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারী শিল্প দপ্তরের মন্ত্রী কলরাজ মিশ্র। অনুষ্ঠানে শিল্প ও বানিজ্য মন্ত্রী তপন চক্রবর্তী, এম এস এম ই-র ডি আই আর কে গিরি, এ আর আই এর যুগ্ম সচিব বি এইচ অনিল কুমার এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পদস্থ আধিকারীকগণ উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় মাইক্রো, স্মল এবং মিডিয়াম শিল্প মন্ত্রকের অধীনস্থ এই সংস্থাটি বিভিন্ন রাজ্যে শিল্পোদ্যোগীদের প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণ কেন্দ্রটির নতুন বাড়ির উদ্বোধন করে রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার এবং কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারী শিল্প দপ্তরের মন্ত্রী কলরাজ মিশ্র আশা প্রকাশ করেন এই কেন্দ্রটি বেকার যুবক যুবতীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*