আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুন ৷৷ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বামী দয়ালানন্দ বিদ্যানিকেতনের (দ্বাদশ শ্রেনী) নব নির্মিত দ্বিতল ভবনের দ্বারোদঘাটন করা হয়। শনিবার দুপুরে নব নির্মিত দ্বিতল ভবনটির দ্বারোদঘাটন করেন মূখ্যমন্ত্রী মানিক সরকার। উদ্বোধকের ভাষনে মূখ্যমন্ত্রী বলেন, শিক্ষক শিক্ষিকারা হচ্ছেন সমাজেরও শিক্ষক। দেশ কোন দিকে যাচ্ছে তা নির্ধারণের ক্ষেত্রে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, বিধায়ক গোপাল চন্দ্র রায়, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা। অনুষ্ঠানে স্বাগত ভাষন রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার দে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রশাসক প্রবীর কুমার মল্লিক।শিক্ষক শিক্ষিকারা হচ্ছেন সমাজেরও শিক্ষক – স্বামী দয়ালানন্দ বিদ্যানিকেতনের নতুন ভবনের দ্বারোদঘাটনে বললেন মূখ্যমন্ত্রী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুন ৷৷ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বামী দয়ালানন্দ বিদ্যানিকেতনের (দ্বাদশ শ্রেনী) নব নির্মিত দ্বিতল ভবনের দ্বারোদঘাটন করা হয়। শনিবার দুপুরে নব নির্মিত দ্বিতল ভবনটির দ্বারোদঘাটন করেন মূখ্যমন্ত্রী মানিক সরকার। উদ্বোধকের ভাষনে মূখ্যমন্ত্রী বলেন, শিক্ষক শিক্ষিকারা হচ্ছেন সমাজেরও শিক্ষক। দেশ কোন দিকে যাচ্ছে তা নির্ধারণের ক্ষেত্রে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, বিধায়ক গোপাল চন্দ্র রায়, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা। অনুষ্ঠানে স্বাগত ভাষন রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার দে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রশাসক প্রবীর কুমার মল্লিক।