গ্রামীণ মহিলাদের সাবলম্বী করে তুলতে সেলাই মেশিন প্রদান

blockবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৩ আগষ্ট ৷৷ গ্রামাঞ্চলে গরীব শ্রেনীর মহিলাদের সাবলম্বী করতে সাহায্যের হাত বাড়ীয়ে দিল জোলাইবাড়ী আর ডি ব্লক। শান্তির বাজার মহকুমার অন্তরগত জোলাইবাড়ী আর ডি ব্লকের আধিকারিক সুভাস দত্তের এই ধরনের উন্নয়নমূলক কর্মসূচীতে অত্যান্ত খুশি এলাকাবাসী। জোলাইবাড়ী ব্লকের অধিনে ২৪ টি গ্রামপঞ্চায়েতের ৬৩ জন মহিলাকে ১টি করে সেলাই মেশিন প্রদান করে। মোট ৪,২৫,২৫০ টাকা ব্যায় করে এই সেলাই মেশিন প্রদান করা হয়। এছাড়া ব্লক আধিকারীকের উদ্যোগে দুইটি স্কুলে ও একটি ক্লাবের মধ্যে খেলা সামগ্রীও বিতরন করা হয়। এই বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক আধিকারিক সুভাস দত্ত, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দিপালী নন্দী, ভাইস চেয়ারম্যান দয়াল গুহ ও অন্যান্য আধিকারিকগণ। এই সেলাই মেশিন হাতে পেয়ে বেনিফিসাড়ীরা খুবই খুশি। তারা জানান অনেক আগে তারা সেলাই এর কাজ শিখেছিল কিন্তু অর্থের অভাবে সেলাই মেশিন কিনা হয়নি। জোলাইবাড়ী ব্লক আধিকারিক তাদের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে এতে করে তারা সকলেই খুব আনন্দিত। এই সেলাই মেশিন দিয়ে অর্থ উপার্জন করে ভবিষ্যতে তারা সকলে সাবলম্বী হতে পারবে বলে আশা ব্যাক্ত করেন। জোলাইবাড়ী ব্লক আধিকারিক সুভাস দত্ত এই ধরনের কাজে সাহায্য করতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন। তিনি সংবাদ মাধ্যমের সামনে এই দিনের সেলাই সামগ্রী বিতরনের কিছু তথ্য তুলে ধরেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*