আম্বেদকরের জন্মজয়ন্তীতে ‘ভারতের ধর্মনিরপেক্ষতা ও ডঃ বি আর আম্বেদকর’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ আগষ্ট ৷৷ জাত, পাত, ধর্ম, বর্ণের বিভেদ ভারতবর্ষে দূর করার ক্ষেত্রে ডঃ বি আর আম্বেদকর চিরনমস্য ব্যক্তিত্ব। মানুষ হয়ে মানবাধিকার বর্জিত, নিপীরিত জনের আত্মমর্যাদার প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করেছেন ডঃ বি আর আম্বেদকর। জাতের দোহাই দিয়ে অধিকার বঞ্চিত মানুষদের জাগ্রত করে স্বাধিকারের লড়াইয়ের অনুপ্রেরনার উৎস ছিলেন তিনি। জীবনে চলার পথে ডঃ বি আর আম্বেদকর নিজেই মুখোমুখি হয়েছেন বঞ্চনার। এই বঞ্চনা থেকেই গর্জে উঠেন জাতের নামে বজ্জাতির। রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ডঃ বি আর আম্বেদকরের ১২৭তম জন্মজয়ন্তীতে রাজ্য ভিত্তিক আলোচনা সভার আয়োজন করা হয়। তপশিলী জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভার বিষয় ছিল “ভারতের ধর্মনিরপেক্ষতা ও ডঃ বি আর আম্বেদকর”। এই আলোচনা সভার উদ্বোধন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক, দপ্তরের সচিম এল এইচ ডারলং, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দিলীপ কুমার দাস, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুখদেও থোরাত।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*