যুদ্ধের বিরুদ্ধে শান্তির স্বপক্ষে সাক্ষর প্রদান অনুষ্ঠান প্যারাডাইস চৌমুনীতে

vanuআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ আগষ্ট ৷৷ ক্ষমতার দম্ভ, সাম্রাজ্য বিস্তার অস্ত্র ব্যবসার নেপথ্যে রক্তাক্ত হচ্ছে পৃথিবী। এই পৃথিবীতে বুলেটের শব্দে নয় শান্তি, মৈত্রী আর বন্ধনের মধ্য দিয়ে খুঁজে পাবে কাঙ্খিত পথ। বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়িয়ে দেবার লক্ষ্যে প্রতি বছরের মতো ১লা সেপ্টেম্বর গোটা রাজ্যে মিছিলের আয়োজন করা হয়েছে। মহা মিছিলে সর্বস্তরের পেশার মানুষের সঙ্গে পথে হাঁটবেন বিভিন্ন নেতা মন্ত্রীরা। ১লা সেপ্টেম্বরের এই মিছিল সর্বাত্মক ভাবে সার্থক করে তোলার জন্য সোমবার আগরতলা প্যারাডাইস চৌমুনীস্থিত সিটি সেন্টার প্রাঙ্গণে সাম্রাজ্যবাদ ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির স্বপক্ষে সাক্ষর প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শান্তির স্বপক্ষে সাক্ষর প্রদান করেন রাজ্যের বিশিষ্ট জিমনাষ্ট মন্টু দেবনাথ, তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা, ফুটবল খেলোয়াড় সুব্রত দেববর্মা, অমল চক্রবর্তী, নবারুণ দেব, সমরেশ পাল সহ অন্যান্যরা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*