নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর ।। রাজ্যে যান দুর্ঘটনা ক্রমশ বেড়েই চলছে। প্রায় প্রতিনিয়তই রাজ্যে যান দুর্ঘটনা অকালে প্রান হারাচ্ছেন বহু মানুষ। রবিবার দুপুর নাগাদ দুটি ম্যাক্সের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনা বিশ্রামগঞ্জ এলাকায়। জানাযায়, যাত্রীবাহী একটি ম্যাক্স আগরতলার দিকে আসছিল, উল্টো দিক থেকে আরেকটি যাত্রীবাহী ম্যাক্স গাড়ি প্রচন্ড গতিতে আসছিল। যাত্রীরা ধীরে চালাতে বললেও গাড়ির চালক প্রচন্ড গতিতেই গাড়ি চালাচ্ছিল, তাখনই ঘটে বিপত্তি।
আহত হন প্রায় ১৫ জনেরও অধিক। সঙ্গে সঙ্গে তাদের আগরতলা জিবিপি হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান আহতদের মধ্যে দু’জনের অবস্থা আসঙ্কা জনক। আহতদের মধ্যে দু’জন মহিলা।
ছবি- রাজীব সাহা।
