আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ আগষ্ট ৷৷ মূখ্যমন্ত্রী মানিক সরকারের নামে অসম্মানজনক মন্তব্য করায় পশ্চিম জেলার জেলা ও দায়রা আদালতে হাজির হতে হয়েছে বিজেপি’র রাজ্য প্রভারী সুনীল দেওধরকে। অবশেষে ১ লক্ষ টাকার মুচলেকা দিয়ে জামিন পান তিনি। যদিও আগামী ১৪ নভেম্বর এই মামলায় পুনরায় আদালতে হাজির জতে হবে উনাকে। উল্লেখ্য, সিপাহীজলা জেলার বিসালগড় এলাকায় বিজেপি’র এক সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকারের নামে অসম্মান জনক মন্তব্য করেন বিজেপি’র রাজ্য প্রভারী সুনীল দেওধর। এই সংক্রান্ত বক্তব্য সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ায় মূখ্যমন্ত্রীর নজরে আসে। পরে মূখ্যমন্ত্রীর হয়ে রণদা প্রসাদ রায় মানহানির মামলা করেন। এই মামলার পরিপ্রেক্ষিতে আদালত বিজেপি’র রাজ্য প্রভারী সুনীল দেওধরকে নোটিশ পাঠায়।আদালত থেকে বেরিয়ে সুনীল দেওধর বলেন, গত এপ্রিল মাসে এক জনসভায় মূখ্যমন্ত্রীকে নিষ্কর্মা বলেছিলাম। তিনি নিজের এই কাজটুকু এত দিন সময় লাগিয়েছে, তাতেই বোঝা যায় জনসাধারনের কাজ করতে উনার কতটা সময় লাগবে।
