শান্তির বাজার মহকুমা শাসকের কর্যালয়ে বায়োমেট্রিক মেশিনের উদ্বোধন

sbবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩১ আগষ্ট ৷৷ আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তির বাজার মহকুমা শাসকের কর্যালয়ে উদ্বোধন হল বায়োমেট্রিক মেশিন। শান্তির বাজার মহকুমা শাসকের উদ্দ্যোগে অফিসে এই মেশিন স্থাপন করা হয়েছে। এতে করে এই মেশিনে ফিংঙ্গার প্রিন্ট দ্বারা অফিস কর্মীরা অফিসে প্রবেশ করবে অপর দিকে এই মেশিনে জমি সংক্রান্ত তথ্যও জানতে পারা যাবে। অপর একটি মেশিনে মহকুমা শাসক অফিসে যাবতীয় কাজের জন্য মেশিনের মাধ্যমে ফর্ম ফিলাপ করা যাবে বলে জানা যায়। এতে করে সকল অংশের লোকজন উপকৃত হবে। আর এই বায়োমেট্রিক হল ডিজিটাল ইন্ডিয়ার অংশ বিশেষ। বৃহস্পতিবারের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিন জেলার জেলা শাসক সি কে জমাতিয়া, এ ডি এম উত্তভ মন্ডল, শান্তির বাজার মহকুমা শাসক বিশ্বশ্রী বি, ডি সি এম সরূপ কুমার পাল, রুদ্র দ্বীপ নাথ, সৈকত সাহা ও অন্যান্য কর্মচারীবৃন্দ। এই বায়োমেট্রিক মেশিন সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে কিছু তথ্য তুলে ধরেন ডি সি এম সরূপ কুমার পাল।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*