আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ সেপ্টেম্বর ৷৷ সাম্রাজ্যের বিরুদ্ধে, শান্তির পক্ষে গোটা রাজ্যে পথ হাঁটলেন হাজার হাজার শান্তিপ্রিয় মানুষ। যুদ্ধের বিরুদ্ধে আবৃত্তি, সঙ্গীত ও শ্লোগানে বিভিন্ন পেশার মানুষ মুখর করে তুলেছিল রাজপথ। মুখে মুখে ধ্বনিত হয়েছে ‘যুদ্ধ নয়, শান্তি চাই, মৃত্যু নয়, জীবন চাই’ শ্লোগান। বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়িয়ে শুক্রবার শহরে যুদ্ধবিরোধী মঞ্চ মহা মিছিলের আয়োজন করে। রাজ্যের মূল মিছিলটি শুরু হয় রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান প্রাঙ্গন থেকে। মহা মিছিলে সর্বস্তরের পেশার মানুষের সঙ্গে পথ হেঁটেছেন মূখ্যমন্ত্রী মানিক সরকার, স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরী সহ মন্ত্রী সভার সদস্যদের মধ্যে ছিলেন সহিদ চৌধুরী, তপন চক্রবর্তী, খগেন্দ্র জমাতিয়া, রতন ভৌমিক। অন্যান্যদের মধ্যে ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর, সাংসদ জীতেন্দ্র চৌধুরী, সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, সাংসদ ঝর্ণা দাস, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, CPI(M) রাজ্য সম্পাদক বিজন ধর, বিশিষ্ট সাংবাদিক গৌতম দাশ, অধ্যাপক মিহির দেব সহ আরো অনেকে।‘যুদ্ধ নয়, শান্তি চাই, মৃত্যু নয়, জীবন চাই’ শ্লোগানে শহরে যুদ্ধ বিরোধী মিছিল
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ সেপ্টেম্বর ৷৷ সাম্রাজ্যের বিরুদ্ধে, শান্তির পক্ষে গোটা রাজ্যে পথ হাঁটলেন হাজার হাজার শান্তিপ্রিয় মানুষ। যুদ্ধের বিরুদ্ধে আবৃত্তি, সঙ্গীত ও শ্লোগানে বিভিন্ন পেশার মানুষ মুখর করে তুলেছিল রাজপথ। মুখে মুখে ধ্বনিত হয়েছে ‘যুদ্ধ নয়, শান্তি চাই, মৃত্যু নয়, জীবন চাই’ শ্লোগান। বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়িয়ে শুক্রবার শহরে যুদ্ধবিরোধী মঞ্চ মহা মিছিলের আয়োজন করে। রাজ্যের মূল মিছিলটি শুরু হয় রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান প্রাঙ্গন থেকে। মহা মিছিলে সর্বস্তরের পেশার মানুষের সঙ্গে পথ হেঁটেছেন মূখ্যমন্ত্রী মানিক সরকার, স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরী সহ মন্ত্রী সভার সদস্যদের মধ্যে ছিলেন সহিদ চৌধুরী, তপন চক্রবর্তী, খগেন্দ্র জমাতিয়া, রতন ভৌমিক। অন্যান্যদের মধ্যে ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর, সাংসদ জীতেন্দ্র চৌধুরী, সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, সাংসদ ঝর্ণা দাস, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, CPI(M) রাজ্য সম্পাদক বিজন ধর, বিশিষ্ট সাংবাদিক গৌতম দাশ, অধ্যাপক মিহির দেব সহ আরো অনেকে।