ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বন্যা পরিস্থিতি

bannaআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ সেপ্টেম্বর ৷৷ রাজধানী আগরতলা, শহরতলি সহ জিরানীয়া মহকুমার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। মঙ্গলবারও শহরতলির কিছু কিছু এলাকার বাড়িঘর জলমগ্ন হয়ে রয়েছে। ফলে বন্যা কবলিত এলাকার মানুষকে দুর্বিষহ অবস্থায় দিন যাপন করতে হচ্ছে। এখনও কিছু কিছু এলাকার বাড়িঘর জলমগ্ন থাকায় ঐসব এলাকার মানুষ এখনও ত্রান শিবিরে রয়েছেন। হাওরা নদীর জল বিবদসীমা থেকে নেমে আসলেও প্রচুর মানুষের বসত ভিটে নদীর জলে ভেসে যায়। মঙ্গলবার বন্যাদুর্গত এলাকা ঘুরে দেখলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর। কথা বলেন ক্ষতিগ্রস্থ মানুষদের সাথে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*