আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ সেপ্টেম্বর ৷৷ এক জন সফল মানুষের পেছনে শিক্ষকের যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, তা নতুন করে বলার কিছু নেই। সেই শিক্ষক যে পড়াশোনার ক্ষেত্রেই হতে হবে, তা নয়। তিনি থাকতে পারেন জীবনের যে কোনও ক্ষেত্রেই। তিনি যে পড়ুয়াকে শেখাবেন, তাই নয়। তিনি তাকে জীবনে চলার পথে পরামর্শ দেবেন, ব্যর্থতায় পাশা দাঁড়িয়ে উৎসাহ দেবেন, সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দেবেন। তিনি তাকে শুধু সফল নয়, একজন ভাল মানুষ হতে শেখাবেন। যুগে যুগে শিক্ষক সমাজ সামাজিক অন্ধকার দূর করার কাজে আলোর দিশারী হয়ে জ্ঞান দান করে চলেছেন অক্লান্ত পরিশ্রমে। এই মুহূর্তে শিক্ষক সমাজকে আরো বেশী দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, এই আহ্বান শোনা গেছে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শিক্ষক দিবস পালনে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে ৫৬তম শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানে উদ্ধোধক হিসেবে রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার, সন্মানিত অতিথি হিসেবে সমাজ শিক্ষা ও সমাজ কল্যান দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ, বিশেষ অতিথি হিসেবে রাজ্যের মূখ্য সচিব সঞ্জীব রঞ্জন, উচ্চ শিক্ষা ও বিদ্যালয় শিক্ষা দপ্তরের প্রধান সচিব সুশীল কুমার, ছাত্র ছাত্রী ও অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পৌরোহিত্য করেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী।বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে শিক্ষক দিবস উদযাপন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ সেপ্টেম্বর ৷৷ এক জন সফল মানুষের পেছনে শিক্ষকের যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, তা নতুন করে বলার কিছু নেই। সেই শিক্ষক যে পড়াশোনার ক্ষেত্রেই হতে হবে, তা নয়। তিনি থাকতে পারেন জীবনের যে কোনও ক্ষেত্রেই। তিনি যে পড়ুয়াকে শেখাবেন, তাই নয়। তিনি তাকে জীবনে চলার পথে পরামর্শ দেবেন, ব্যর্থতায় পাশা দাঁড়িয়ে উৎসাহ দেবেন, সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দেবেন। তিনি তাকে শুধু সফল নয়, একজন ভাল মানুষ হতে শেখাবেন। যুগে যুগে শিক্ষক সমাজ সামাজিক অন্ধকার দূর করার কাজে আলোর দিশারী হয়ে জ্ঞান দান করে চলেছেন অক্লান্ত পরিশ্রমে। এই মুহূর্তে শিক্ষক সমাজকে আরো বেশী দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, এই আহ্বান শোনা গেছে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শিক্ষক দিবস পালনে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে ৫৬তম শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানে উদ্ধোধক হিসেবে রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার, সন্মানিত অতিথি হিসেবে সমাজ শিক্ষা ও সমাজ কল্যান দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ, বিশেষ অতিথি হিসেবে রাজ্যের মূখ্য সচিব সঞ্জীব রঞ্জন, উচ্চ শিক্ষা ও বিদ্যালয় শিক্ষা দপ্তরের প্রধান সচিব সুশীল কুমার, ছাত্র ছাত্রী ও অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পৌরোহিত্য করেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী।