বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৭ সেপ্টেম্বর ৷৷ লাইন চ্যুত হয়ে দুর্ঘটনার কবলে পরল টি আর ০১ এ ১৩ ১৫ নম্বরের একটি যাত্রীবাহী বাস। বৃহস্পতিবার সকল আনুমানিক ৯টা নাগাদ শান্তির বাজার মহকুমার শেষ প্রান্তে হঠাৎ বাজারের পাশাপাশি এলাকায় এসে এই গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে চলে যায়। এতে করে গাড়ীতে অবস্থিত সকল ব্যাক্তি কমবেশি আহত হয়। আহত ব্যাক্তিদের মধ্যে কিছু চিকিৎসার জন্য গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকিদের শান্তির বাজার জেলা হাসপাতালে পাঠানো হয়। জানা যায়, সম্পর্ক নামে এই বাসটি সাব্রুম মহকুমার মনুঘাট থেকে আগরতলার উদ্দ্যেশ্যে রওনা হয়েছিল। মাঝ রাস্তায় এসে দুর্ঘটনার কবলে পরে। ঘটনার খবর পেয়ে শান্তির বাজার মহকুমার এস ডি পি ও চিরঞ্জীত চক্রবর্তী ঘটনাস্থলে পোঁছান। যাত্রীদের অনেকের অভিমত স্টেয়ারিং মিস হয়ে যাওয়াতে তাদেরকে এই দুর্ঘটনার সন্মুখিন হতে হয়েছে।নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে বাস
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৭ সেপ্টেম্বর ৷৷ লাইন চ্যুত হয়ে দুর্ঘটনার কবলে পরল টি আর ০১ এ ১৩ ১৫ নম্বরের একটি যাত্রীবাহী বাস। বৃহস্পতিবার সকল আনুমানিক ৯টা নাগাদ শান্তির বাজার মহকুমার শেষ প্রান্তে হঠাৎ বাজারের পাশাপাশি এলাকায় এসে এই গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে চলে যায়। এতে করে গাড়ীতে অবস্থিত সকল ব্যাক্তি কমবেশি আহত হয়। আহত ব্যাক্তিদের মধ্যে কিছু চিকিৎসার জন্য গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকিদের শান্তির বাজার জেলা হাসপাতালে পাঠানো হয়। জানা যায়, সম্পর্ক নামে এই বাসটি সাব্রুম মহকুমার মনুঘাট থেকে আগরতলার উদ্দ্যেশ্যে রওনা হয়েছিল। মাঝ রাস্তায় এসে দুর্ঘটনার কবলে পরে। ঘটনার খবর পেয়ে শান্তির বাজার মহকুমার এস ডি পি ও চিরঞ্জীত চক্রবর্তী ঘটনাস্থলে পোঁছান। যাত্রীদের অনেকের অভিমত স্টেয়ারিং মিস হয়ে যাওয়াতে তাদেরকে এই দুর্ঘটনার সন্মুখিন হতে হয়েছে।