বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৭ সেপ্টেম্বর ৷৷ শান্তির বাজার মহকুমায় অনুষ্ঠিত হয় রাজ্যভিত্তিক অনুর্ধ ১৭ ফুটবল প্রতিযোগিতা। শান্তির বাজার কমিউনিটি হলে এই অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন কারা দপ্তরের মন্ত্রী মনিন্দ্র রিয়াং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টি টি এ এ ডি সি-র যুব কল্যান ও ক্রিড়া দপ্তরের মন্ত্রী পরিক্ষীত মুড়াসিং, শান্তির বাজার পুর পরিষদের চেয়ারম্যান রতন দাস, শান্তির বাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মানিক সুর, তৈকর্ম হলিক্রস বিদ্যালয়ের অধ্যক্ষ আলফা ডিসোজা, স্পোর্টস অফিসার মিহীর শীল ও অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা খেলার খুরুত্ব সম্পর্কে কিছু বক্তব্য পেশ করেন। এই খেলায় ৮টি জেলা থেকে ১টি করে টিম অংশগ্রহন করেন । প্রথম খেলায় সিপাহীজলা ও গোমতী জেলা অংশগ্রহন করেন। এর মধ্যে সিপাহীজলার প্লেয়ার সাহিল দের্বমা ১ গোল দিয়ে গোমতী জেলাকে পরাজয় করেছেন। দু’দিন ব্যাপী এই খেলা চলবে। শান্তির বাজার এই খেলাকে কেন্দ্র করে জনগনের মনে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।দু’দিন ব্যাপী রাজ্যভিত্তিক অনুর্ধ-১৭ ফুটবল প্রতিযোগিতা
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৭ সেপ্টেম্বর ৷৷ শান্তির বাজার মহকুমায় অনুষ্ঠিত হয় রাজ্যভিত্তিক অনুর্ধ ১৭ ফুটবল প্রতিযোগিতা। শান্তির বাজার কমিউনিটি হলে এই অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন কারা দপ্তরের মন্ত্রী মনিন্দ্র রিয়াং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টি টি এ এ ডি সি-র যুব কল্যান ও ক্রিড়া দপ্তরের মন্ত্রী পরিক্ষীত মুড়াসিং, শান্তির বাজার পুর পরিষদের চেয়ারম্যান রতন দাস, শান্তির বাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মানিক সুর, তৈকর্ম হলিক্রস বিদ্যালয়ের অধ্যক্ষ আলফা ডিসোজা, স্পোর্টস অফিসার মিহীর শীল ও অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা খেলার খুরুত্ব সম্পর্কে কিছু বক্তব্য পেশ করেন। এই খেলায় ৮টি জেলা থেকে ১টি করে টিম অংশগ্রহন করেন । প্রথম খেলায় সিপাহীজলা ও গোমতী জেলা অংশগ্রহন করেন। এর মধ্যে সিপাহীজলার প্লেয়ার সাহিল দের্বমা ১ গোল দিয়ে গোমতী জেলাকে পরাজয় করেছেন। দু’দিন ব্যাপী এই খেলা চলবে। শান্তির বাজার এই খেলাকে কেন্দ্র করে জনগনের মনে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।