নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর ।। একেবারে ফিল্মি কায়দায় দিন দুপুরে চুরি করতে এসে হতে নাতে ধরা পড়লো এক চোর। ঘটনা রাজধানীর জিবিপি হাস্পাতাল চত্বরে । জানা যায়, সোমবার দুপুরে জনৈক এক ব্যাক্তি জিবিপি হাস্পাতাল চত্বরের এক মহিলার হাত ব্যাগ থেকে মোবাইল হাতসাফাই করার সময়ই সেই মহিলা চোরকে ধরে ফেলে। স্থানীয় জনতার তৎপরতায় হাতে নাতে ধরে চোরকে উত্তম মধ্যম দেয়। পরে সেই চোরকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা।
ছবি- রাজীব সাহা।
