পঞ্চমীর সন্ধ্যায় জনজোয়ারে ভেসেছে আগরতলা

panchamiআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর ৷৷ উত্সব ক্রমশ এগিয়ে চলেছে মধ্যগণের দিকে। মহাপঞ্চমীর দিনই কার্যত জনজোয়ারে ভেসেছে আগরতলা। শহরের সমস্ত ক্লাব বিশাল আকারের পেন্ডেল থেকে শুরু করে শহরের রাস্তায় অত্যাধুনিক বিভিন্ন ডিজাইনের বৈদ্যুতিক আলোর বন্যায় শহরকে ভাসিয়ে দিতে বড় অঙ্কের টাকা খরচ করছেন। আগরতলার বড় বাজেটের পূজো যারা করছে সেই সমস্ত ক্লাবে মহাচতুর্থী এবং মহাপঞ্চমীর সন্ধ্যায় খুলে দেয়া হয়েছে পূজো মন্ডপ। মহাচতুর্থী এবং মহাপঞ্চমী থেকেই মণ্ডপে মণ্ডপে কারযত শুরু হয়ে গেছে প্রতিমা দর্শনের পালা।
রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার এবং রাজ্যপাল তথাগত রায় শারদোৎসব উপলক্ষে সকল ত্রিপুরাবাসীকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*