আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর ৷৷ মর্ত্যে মায়ের আগমনে যে আনন্দ উচ্ছাসের বন্যা পরিলক্ষিত হয়েছে, দশমীতে উচ্ছাসের মধ্যেই বিদায়ের বিষাদ ধ্বনির সুর। মায়ের আগমনে আনন্দময় হয়ে উঠেছিল ধরনী। জীবনের জ্বালা ভুলে মানুষ মেতেছিল উৎসবের আনন্দে। আপনছন্দে বয়ে চলা সময় মনে হচ্ছে বড্ড বেশী তাড়াতাড়ি চলে গেছে। সপ্তমী, অষ্টমী, নবমী পেরিয়ে আজ দশমী, অর্থাৎ মায়ের ফিরে যাওয়ার দিন। আনন্দের ছবিতে বিদায়ের বার্তা এনে দেয় দশমী। চিন্ময়ী মায়ের আবার আগমন হবে একবছর বাদে – আবার নব আনন্দে জেগে উঠবে মানুষ। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে মা দুর্গার দশমী পুজো শুরু হয়ে গিয়েছে। মহিলারা মাকে বরণ করে সিঁদুর খেলায় মেতে উঠেছেন। শহরের দশমীঘাটে হয়েছে চিন্ময়ীর মূর্তি বিসর্জন। আনন্দের মধ্য দিয়েই নেচে, গেয়ে ভক্তের দল মাকে নিয়ে যায় দশমীঘাটে।মাকে বরণ করে সিঁদুর খেলায় মাতোয়ারা মহিলারা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর ৷৷ মর্ত্যে মায়ের আগমনে যে আনন্দ উচ্ছাসের বন্যা পরিলক্ষিত হয়েছে, দশমীতে উচ্ছাসের মধ্যেই বিদায়ের বিষাদ ধ্বনির সুর। মায়ের আগমনে আনন্দময় হয়ে উঠেছিল ধরনী। জীবনের জ্বালা ভুলে মানুষ মেতেছিল উৎসবের আনন্দে। আপনছন্দে বয়ে চলা সময় মনে হচ্ছে বড্ড বেশী তাড়াতাড়ি চলে গেছে। সপ্তমী, অষ্টমী, নবমী পেরিয়ে আজ দশমী, অর্থাৎ মায়ের ফিরে যাওয়ার দিন। আনন্দের ছবিতে বিদায়ের বার্তা এনে দেয় দশমী। চিন্ময়ী মায়ের আবার আগমন হবে একবছর বাদে – আবার নব আনন্দে জেগে উঠবে মানুষ। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে মা দুর্গার দশমী পুজো শুরু হয়ে গিয়েছে। মহিলারা মাকে বরণ করে সিঁদুর খেলায় মেতে উঠেছেন। শহরের দশমীঘাটে হয়েছে চিন্ময়ীর মূর্তি বিসর্জন। আনন্দের মধ্য দিয়েই নেচে, গেয়ে ভক্তের দল মাকে নিয়ে যায় দশমীঘাটে।