পাদ পদ্মে পুস্পাঞ্জলীতে মহামহাষ্টমী পূজো

drgআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর ৷৷ জীবন যুদ্ধের দিনলিপিতে অসুরনাশিনী দেবী দূর্গার আগমন অজান্তেই নিয়ে আসে ক্ষনিকের আনন্দ পরশ। চিন্ময়ী মায়ের আশীর্বাদে সবদিকেই চিদানন্দের আনন্দ মুখর পরিবেশে তিথি নক্ষত্র মতে মহামহাষ্টমীতে হয়েছে দশভূজার পূজার্চনা – ঢাকের শব্দে পুরোহিতের মন্ত্রোচ্চারনে। পঞ্জিকা মতে নানা আয়োজন উপাচারে হয়েছে মহাষ্টমীর পূজো। বিভিন্ন প্যান্ডেলে আর বাড়ী ঘরে অষ্টমীতে ভক্তকুল চিন্ময়ী মায়ের শ্রী পাদ পদ্মে পুস্পাঞ্জলীতে অঞ্জলি দিয়েছেন। যুগ পাল্টে গেলেও পরম্পরা, লৌকিক আচার নিষ্ঠাতে মহাষ্টমীর মাতৃ অর্চনার ছবিতে কোনো পরিবর্তন হয়নি। উত্সব ক্রমশ এগিয়ে চলেছে মধ্যগণের দিকে। চতুর্থীর দিনথেকেই কার্যত জনজোয়ারে ভেসেছে আগরতলা। সন্ধ্যা থেকেই মণ্ডপে মণ্ডপে শুরু হয়ে যায় প্রতিমা দর্শনের পালা। দর্শনার্থীরা সিডিউল মেনে বেরিয়ে পড়েছেন দূর্গা ঠাকুর দেখতে। যদিও ক্ষনিকের বৃষ্টিতে কিছুটা ভাটা পড়েছে দর্শনার্থীদের প্রতিমা দর্শনে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*