দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৮ নভেম্বর ।। গোটা রাজ্যের পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে গেছে নিঃস্পৃহ, নিয়ন্ত্রনহীন পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যর্থ প্রশাসন – এই অভিযোগে রাজ্য কংগ্রেস আইন অমান্য আন্দোলনের মধ্য দিয়ে মূখ্যমন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন ঘটনায় CBI তদন্তের দাবী জানিয়েছে। কংগ্রেসের আইন অমান্য আন্দোলন শেষ হতে না হতেই প্রতিবাদে পথে নেমে পড়েছে বামদল। বামদলের পক্ষে তীব্র অভিযোগ করে বলা হয়েছে আইন অমান্যের নামে আরক্ষা বাহিনীকে নিশানা করা, বনধের আহ্বানে মূলত কংগ্রেসের ক্ষয়িষ্ণু অবস্থার পরিনিতি। কংগ্রেস আহুত ২০শে নভেম্বরের বনধের বরোধীতা করে CPI(M) দলের পক্ষে জনজীবন সচল রাখার আবেদন জানানো হয়েছে। রাজ্য কংগ্রেসের আইন অমান্য এবং বনধের বিরুদ্ধে মঙ্গলবার রাজধানীর শকুন্তলাতে CPI(M) – এর বিক্ষোভ মিছিল এবং সভার আয়োজন করা হয়েছে মেলারমাঠস্থিত দলীয় কার্যালয়ে।
