বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৭ অক্টোবর ৷৷ মিছিল শেষে ঘরে ফেরার সময় গাড়ী দুর্ঘটনায় আহত হয় ২৭ জন আই পি এফ টি কর্মী। ঘটনার বিবরনে জানাযায়, শান্তির বাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র মনু এলাকায় আই পি এফ টি তাদের দাবি নিয়ে মিছিল সংগঠিত করে। মিছিল শেষে ঘরে ফেরার সময় শান্তির বাজার বগাফা বি এস এফ ক্যাম্প সংলগ্ন এলাকায় পোঁছানোর সঙ্গে সঙ্গে টি আর ০৩ সি ১৬৮৫ মালবাহী বোলেরো ট্রাক উল্টে মোট ২৭ জন আই পি এফ টি কর্মী-সমর্থকরা আহত হয়। তাদের সকলের বাড়ী মুহুরীপুরের শীবপুর এলাকায়। এদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদের উদয়পুর গোমতী জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিরা শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই দুর্ঘটনায়র খবর পেয়ে শান্তির বাজার মহকুমা শাসক বিশ্বশ্রী বি আই পি এফ টি কর্মী-সমর্থকদের খোজ খবর নিতে শান্তির বাজার জেলা হাসপাতালে আসেন।