আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর ৷৷ সমাজ, সভ্যতার অগ্রগতির এই যুগে পৃথিবীর বাহ্যিক চাকচক্য যত বাড়ছে অন্তরালে মানুষে মানুষে রক্তের সম্পর্কের সুতো আলগা হয়ে যাচ্ছে। জীবনের প্রথম পদক্ষেপ থেকে শুরু করে জীবনের নৌকাকে নোঙ্গরে পৌঁছে দিতে যারা সবচাইতে বড় ভূমিকা পালন করে থাকেন দিন রাতের হিসেব পেরিয়ে তারা প্রবীনের ভূমিকায় অবতীর্ণ হন। আমরা শিক্ষিত সভ্য সমাজের বড়াই করি আর এই সমাজেই প্রবীণদের অবস্থান একাকিত্বের অন্ধকারে। বিশ্ব প্রবীন দিবসেও হয়তো অনেকেই জীবনের স্মৃতির পাতা উল্টে চোখের জল ফেলেছেন। বিশ্ব প্রবীন দিবসে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমাজ কল্যান ও সমাজ শিক্ষা দপ্তর আয়োজিত অনুষ্ঠানে ভাষন দিতে গিয়ে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা বলেছেন, প্রবীণদের জন্য অনেক কাজ করার ইচ্ছে থাকলেও সবগুলো সমাধান করা যায়নি। বিশ্ব প্রবীন দিবসে বয়োজ্যাষ্ঠদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন উপস্থিত সকলেই। সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিশ্ব প্রবীন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাচক্রে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা, সমাজ কল্যান ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ, সমাজ কল্যান ও সমাজ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব চৈতন্য মূর্তি, সমাজ কল্যান ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা ডি ডার্লং, সমাজ কল্যান ও সমাজ শিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তা অদিতি মজুমদার। অনুষ্ঠানে বয়োজ্যাষ্ঠ সন্মান ২০১৭ প্রদান করা হয় রাজ্যের বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব স্বপন কুমার চক্রবর্তী এবং বিশিষ্ট সমাজসেবী রাজলক্ষ্মী দেবীকে।বয়োজ্যাষ্ঠদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনে বিশ্ব প্রবীন দিবস পালিত
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর ৷৷ সমাজ, সভ্যতার অগ্রগতির এই যুগে পৃথিবীর বাহ্যিক চাকচক্য যত বাড়ছে অন্তরালে মানুষে মানুষে রক্তের সম্পর্কের সুতো আলগা হয়ে যাচ্ছে। জীবনের প্রথম পদক্ষেপ থেকে শুরু করে জীবনের নৌকাকে নোঙ্গরে পৌঁছে দিতে যারা সবচাইতে বড় ভূমিকা পালন করে থাকেন দিন রাতের হিসেব পেরিয়ে তারা প্রবীনের ভূমিকায় অবতীর্ণ হন। আমরা শিক্ষিত সভ্য সমাজের বড়াই করি আর এই সমাজেই প্রবীণদের অবস্থান একাকিত্বের অন্ধকারে। বিশ্ব প্রবীন দিবসেও হয়তো অনেকেই জীবনের স্মৃতির পাতা উল্টে চোখের জল ফেলেছেন। বিশ্ব প্রবীন দিবসে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমাজ কল্যান ও সমাজ শিক্ষা দপ্তর আয়োজিত অনুষ্ঠানে ভাষন দিতে গিয়ে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা বলেছেন, প্রবীণদের জন্য অনেক কাজ করার ইচ্ছে থাকলেও সবগুলো সমাধান করা যায়নি। বিশ্ব প্রবীন দিবসে বয়োজ্যাষ্ঠদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন উপস্থিত সকলেই। সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিশ্ব প্রবীন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাচক্রে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা, সমাজ কল্যান ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ, সমাজ কল্যান ও সমাজ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব চৈতন্য মূর্তি, সমাজ কল্যান ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা ডি ডার্লং, সমাজ কল্যান ও সমাজ শিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তা অদিতি মজুমদার। অনুষ্ঠানে বয়োজ্যাষ্ঠ সন্মান ২০১৭ প্রদান করা হয় রাজ্যের বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব স্বপন কুমার চক্রবর্তী এবং বিশিষ্ট সমাজসেবী রাজলক্ষ্মী দেবীকে।