আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর ৷৷ রাজ্যের সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক খুনের প্রতিবাদে এবং সি বি আই তদন্তের দাবিতে শহরে মৌন মিছিল সংগঠিত করা হয়েছে। শতশত শোকস্তব্ধ সাংবাদিক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক এবং বিভিন্ন রাজনৈতিক জগতের ব্যাক্তিত্ব সহ সাধারণ মানুষ এই মৌন মিছিলে পা মিলিয়েছেন। শনিবার বিকেল ৪টায় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গন থেকে এই মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পূনরায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে এসে শেষ হয়। মিছিলে সাংবাদিকরা কালো রিবন লাগিয়ে হাতে প্লে কার্ড নিয়ে পথ হেঁটেছেন। সকলের এক্টাই দাবি বরিষ্ঠ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক এবং তরুন সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকান্ডের তদন্ত ভার সি বি আই-র হাতে দিতেসি বি আই-র দাবিতে শহরে সাংবাদিকদের মৌন মিছিল
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর ৷৷ রাজ্যের সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক খুনের প্রতিবাদে এবং সি বি আই তদন্তের দাবিতে শহরে মৌন মিছিল সংগঠিত করা হয়েছে। শতশত শোকস্তব্ধ সাংবাদিক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক এবং বিভিন্ন রাজনৈতিক জগতের ব্যাক্তিত্ব সহ সাধারণ মানুষ এই মৌন মিছিলে পা মিলিয়েছেন। শনিবার বিকেল ৪টায় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গন থেকে এই মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পূনরায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে এসে শেষ হয়। মিছিলে সাংবাদিকরা কালো রিবন লাগিয়ে হাতে প্লে কার্ড নিয়ে পথ হেঁটেছেন। সকলের এক্টাই দাবি বরিষ্ঠ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক এবং তরুন সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকান্ডের তদন্ত ভার সি বি আই-র হাতে দিতে