আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর ৷৷ কেন্দ্রীয় সরকারের শ্রম স্বার্থবিরোধী নীতির প্রতিবাদে এবং রাজ্যে ৮ম বামফ্রন্ট সরকার গড়ার আহবানে আগরতলায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সি আই টি ইউ ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে রবিবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত এই সমাবেশে প্রচুর লোক সমাগম হয়েছে। স্বামী বিবেকানন্দ ময়দান থেকে ধরে ময়দানের বাইরে রাস্তা ছিল কানায় কানায় পূর্ণ। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সি পি আই (এম)-র পলিট ব্যুরো সদস্য তথা রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। মূখ্যমন্ত্রী তার ভাষনে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দিক নিয়ে তীব্র সমালোচনা করেন। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সি আই টি ইউ সভানেত্রী ডঃ কে হেমলতা, সি আই টি ইউ-র সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত, সি আই টি ইউ সভাপতি তথা পরিবহণ মন্ত্রী মানিক দে, মন্ত্রী তপন চক্রবর্তী প্রমুখ।৮ম বামফ্রন্ট সরকার গড়ার আহবানে রাজধানীতে CITU-র শ্রমিক সমাবেশ
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর ৷৷ কেন্দ্রীয় সরকারের শ্রম স্বার্থবিরোধী নীতির প্রতিবাদে এবং রাজ্যে ৮ম বামফ্রন্ট সরকার গড়ার আহবানে আগরতলায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সি আই টি ইউ ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে রবিবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত এই সমাবেশে প্রচুর লোক সমাগম হয়েছে। স্বামী বিবেকানন্দ ময়দান থেকে ধরে ময়দানের বাইরে রাস্তা ছিল কানায় কানায় পূর্ণ। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সি পি আই (এম)-র পলিট ব্যুরো সদস্য তথা রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। মূখ্যমন্ত্রী তার ভাষনে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দিক নিয়ে তীব্র সমালোচনা করেন। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সি আই টি ইউ সভানেত্রী ডঃ কে হেমলতা, সি আই টি ইউ-র সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত, সি আই টি ইউ সভাপতি তথা পরিবহণ মন্ত্রী মানিক দে, মন্ত্রী তপন চক্রবর্তী প্রমুখ।