খয়েরপুরে ধরা পড়লো ৮ জন রোহিঙ্গা

rohingaআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর ৷৷ রাজ্যে ফের ধরা পড়লো ময়ানমারের রোহিঙ্গা। বুধবার দুপুরে পুলিশ খয়েরপুর বাজার থেকে তাদের আটক করে। জানা যায়, এদিন দুপুরে খয়েরপুর বাজারে এই ভিনদেশিদের দেখতে পেয়ে থানায় খবর দেয় এলেকার মানুষ। খবর পেয়ে খয়েরপুর ফাঁড়ি পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। এই ৮ জন রোহিঙ্গাদের মধ্যে ২ জন মহিলা সহ ৩ শিশুও ছিল।
জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, নির্যাতন থেকে বাঁচতে কয়েক বছর আগে ময়ানমারের আরাকন প্রদেশ থেকে পালিয়ে দিল্লীতে চলে যান তারা। তারা জানান, কাজের সন্ধানে তারা ত্রিপুরায় এসেছেন। তাদের কাছে জাতিসংঘের শরণার্থী পরিচপত্র রয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*