চাকুরিচ্যুত শিক্ষকদের মহাকরণ অভিযান, রাস্তা অবরোধ, চাপে পড়ে সাক্ষাতে রাজি হলেন মূখ্যমন্ত্রী

job 10323আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর ৷৷ চাকুরিচ্যুত ১০,৩২৩ জন শিক্ষকের চাকরি বহাল রাখার দাবিতে বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করল চাকুরিচ্যুত শিক্ষকরা। এদিন সকালে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে জড়ো হন চাকুরিচ্যুত শিক্ষকরা। সেখান থেকে মিছিল করে মহাকরণ অভিযানের উদ্দেশ্যে রওনা দেয় চাকুরিচ্যুত শিক্ষকরা। কুঞ্জবন গান্ধী পাদদেশে তাদের বাধা দেয় পুলিশ। এসময় রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সাক্ষাৎ করার দাবি জানান তারা। আগাম অনুমতি ছাড়া সাক্ষাৎ করা যাবনা বলে পুলিশ জানালে সেখানেই রাস্তা অবরোধ করে বসে পড়েন চাকুরিচ্যুত শিক্ষকরা-শিক্ষিকারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সদর মহকুমা শাসক সমিত রায় চৌধুরী। সদর মহকুমা শাসক বলেন, তাদের দাবিগুলো লিখিত আকারে দেওয়ার জন্য। কিন্তু চাকুরিচ্যুত শিক্ষকরা মূখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানান।
অবশেষে সন্ধ্যার পর চাপে পড়ে চাকুরিচ্যুত শিক্ষকদের সাথে কথা বলেন মূখ্যমন্ত্রী মানিক সরকার। ৫ জনের প্রতিনিধিদল মহাকরণে মূখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার পর মূখ্যমন্ত্রী বলেন, শিক্ষক হয়ে এভাবে দিনভর রাস্তা অবরোধ করে রাখেন তবে সমাজ কি শিখবে? মূখ্যমন্ত্রী বলেন দিল্লীতে ত্রিপুরা সরকারের আইনি পরামর্শ কমিটি রয়েছে তাদের সাথে কথা বলে এবিষয়ে কিছু করা যায় কিনা আলোচনা করা হবে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*