আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর ৷৷ তেলিয়ামুড়ার তৈদু থেকে আগরতলায় ফেরার পথে তৈদু গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজার সহ চার ব্যাঙ্ক কর্মী অপহৃত হওয়ার ঘটনার ৭ দিন অতিক্রান্ত। অথচ রাজ্য পুলিশ এখনও ব্যাঙ্ক কর্মীদের উদ্ধার করতে পারেনি। এতদিন ধরে পুলিশ ন্যূন্যতম ক্লু পর্যন্ত হদিস করতে পারেনি। বিভিন্ন মহল থেকে রহস্যজনকভাবে উধাও হওয়া তৈদু গ্রামীণ ব্যাঙ্ক ম্যানেজার তন্ময় ভট্টাচার্য, সহকারী ম্যানেজার রক্তিম ভৌমিক, ক্যাশিয়ার সুজিত দে এবং গ্রুপ ডি (ডি আর ডাব্লিও) সুব্রত দেববর্মা এই চারজনকে খুঁজে বের করার জন্য পুলিশের উপর চাপ বাড়ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় অপহৃত চার গ্রামীণ ব্যাঙ্ক কর্মী উদ্ধারের দাবিতে পথে নামলেন বিভিন্ন ব্যাঙ্ক কর্মীরা। এদিন জয়েন্ট ডেভেলাপমেন্ট ফোরাম অফ টি জি বি ইউনিয়নের ডাকে শহরে মৌন মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গন থেকে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনী এলাকায় এসে শেষ হয়।চার গ্রামীণ ব্যাঙ্ক কর্মী উদ্ধারের দাবিতে শহরে টি জি বি ইউনিয়নের মৌন মিছিল
আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর ৷৷ তেলিয়ামুড়ার তৈদু থেকে আগরতলায় ফেরার পথে তৈদু গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজার সহ চার ব্যাঙ্ক কর্মী অপহৃত হওয়ার ঘটনার ৭ দিন অতিক্রান্ত। অথচ রাজ্য পুলিশ এখনও ব্যাঙ্ক কর্মীদের উদ্ধার করতে পারেনি। এতদিন ধরে পুলিশ ন্যূন্যতম ক্লু পর্যন্ত হদিস করতে পারেনি। বিভিন্ন মহল থেকে রহস্যজনকভাবে উধাও হওয়া তৈদু গ্রামীণ ব্যাঙ্ক ম্যানেজার তন্ময় ভট্টাচার্য, সহকারী ম্যানেজার রক্তিম ভৌমিক, ক্যাশিয়ার সুজিত দে এবং গ্রুপ ডি (ডি আর ডাব্লিও) সুব্রত দেববর্মা এই চারজনকে খুঁজে বের করার জন্য পুলিশের উপর চাপ বাড়ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় অপহৃত চার গ্রামীণ ব্যাঙ্ক কর্মী উদ্ধারের দাবিতে পথে নামলেন বিভিন্ন ব্যাঙ্ক কর্মীরা। এদিন জয়েন্ট ডেভেলাপমেন্ট ফোরাম অফ টি জি বি ইউনিয়নের ডাকে শহরে মৌন মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গন থেকে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনী এলাকায় এসে শেষ হয়।