আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর ৷৷ গণতন্ত্র রক্ষার জন্য, রাজ্যের জনগনের স্বার্থে ত্রিপুরায় রাষ্ট্রপতি শাসন দরকার। বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে বিজেপি আহুত এক সাংবাদিক সন্মেলনে একথা বলেন রাজ্য প্রভারি সুনিল দেওধর। তিনি বলেন, রাষ্ট্রপতি শাসন না দিলে রাজ্যে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভম নয়। সাংবাদিক সন্মেলনে তিনি জানান, রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়ে বিজেপি রাজ্যের রাজ্যপাল তথাগত রায়ের নিকট স্মারকলিপি জমা দিয়েছেন। রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার জন্য আগামী ৫ই ডিসেম্বর সমস্ত থানা ঘেরাও কর্মসূচী করা হবে বলে সাংবাদিকদের জানায় বিজেপি’র রাজ্য প্রভারি সুনিল দেওধর।পাশাপাশি সাংবাদিক সন্মেলনে তিনি জানান, গৌরহরী মলসুম বিজেপি কর্মী ছিলেন। তাকে বুধবার রাতে গুলি করে হত্যা করে কতিপয় দুষ্কৃতী। বিজেপি এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানায়। বিজেপি দলীয় তরফ থেকে তার পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহাযের ঘোষনা করেন এবং তার ছেলে মেয়ের পড়াশুনার দায়িত্বভার বিজেপি দল নেন।
