আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ ডিসেম্বর ৷৷ অবশেষে অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন অপহৃত গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজার সহ চার ব্যাঙ্ক কর্মী। দীর্ঘ ৭দিন পর শুক্রবার সকালে তৈদু গ্রামীণ ব্যাঙ্ক ম্যানেজার তন্ময় ভট্টাচার্য, সহকারী ম্যানেজার রক্তিম ভৌমিক, ক্যাশিয়ার সুজিত দে এবং গ্রুপ ডি (ডি আর ডাব্লিও) সুব্রত দেববর্মা এই চারজন বাড়ি ফিরে এলেন। তারা অক্ষত এবং সুস্থ্য অবস্থায় বাড়ি ফিরেছেন। তৈদু গ্রামীণ ব্যাঙ্ক এর গ্রুপ ডি (ডি আর ডাব্লিও) সুব্রত দেববর্মা জানান, ২৫ নভেম্বর অফিস থেকে বাড়ি ফেরার পথে এক দল দুষ্কৃতি বাইকে এসে বন্ধুক ধরে তাদের তুলে নিয়ে যায়। কোথায় নিয়ে গেছে বলতে পারেনি তিনি। তবে মুক্তিপণ ছারাড়া অপহরণকারীরা বৃহস্পতিবার রাতের আধারে তাদের তেলিয়ামুড়া মহকুমার মানিকবাজার এলাকায় ছেড়ে দিয়ে চলে যায়। সেখান থেকে তারা গাড়ি করে শুক্রবার সকালে যার যার বাড়ি ফিরে আসেন।তবে অপহরণকান্ড নিয়ে রিতিমিত জনমনে প্রশ্নচিনহ্ন রয়েই গেছে। কেননা সুব্রত দেববর্মা কুখ খুললেও অপহৃত বাকি তিন ব্যাঙ্ক কর্মী তন্ময় ভট্টাচার্য, রক্তিম ভৌমিক এবং সুজিত দে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে নারাজ।
