আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ ডিসেম্বর ৷৷ ১লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উদযাপনের অঙ্গ হিসেবে এইডস রোগ বিষয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে একটি বর্ণাঢ্য র্যাালী আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে। শুক্রবার রাজধানীর উমাকান্ত স্কুলের সাম্নের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী মানিক সরকার পতাকা নেড়ে র্যারলীর আনুষ্ঠানিক সূচনা করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী বাদল চৌধুরী, এ ডি সি’র মূখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মূখ্যমন্ত্রী এবং অতিথিগণ র্যা লীতে অংশ নেন।এইডস রোগের বিষয়ে জনগণকে সচেতন করতে প্রতি বছরই বিভিন্ন দেশে বিশ্ব এইডস দিবস পালন করা হয়। ত্রিপুরা স্টেট এইডস কনট্রোল সোসাইটির উদ্যোগে রাজ্যেও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
