আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ ডিসেম্বর ৷৷ দীর্ঘ ২৪ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পরে থাকা কৈলাশহর বিমানবন্দর ফের চালু হচ্ছে। মঙ্গলবার কৈলাশহর বিমানবন্দরে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ দিনের দাবির পরিপ্রেক্ষিতে ফের কৈলাশহর বিমানবন্দর চালুর খবরে খুশি এই অঞ্চলের মানুষ। বৈঠক শেষে ঊনকোটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এস মগ জানান, বর্তমান বিমানবন্দরে পরিকাঠামো কিছুটা উন্নত করে ২০১৮ সালের শেষ দিকে ১৮ আসন বিশিষ্ট ছোট বিমান চালানোর উদ্যোগ নিচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ডেপুটি জেনারেল অফ সিভিল এভিয়েশন আর পি রাজগুরু, উত্তর-পূর্বাঞ্চল এয়ারপোর্ট অথরিটি জেনারেল ম্যানেজার লামা প্রমুখ।ফের চালু হচ্ছে কৈলাশহর বিমানবন্দর
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ ডিসেম্বর ৷৷ দীর্ঘ ২৪ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পরে থাকা কৈলাশহর বিমানবন্দর ফের চালু হচ্ছে। মঙ্গলবার কৈলাশহর বিমানবন্দরে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ দিনের দাবির পরিপ্রেক্ষিতে ফের কৈলাশহর বিমানবন্দর চালুর খবরে খুশি এই অঞ্চলের মানুষ। বৈঠক শেষে ঊনকোটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এস মগ জানান, বর্তমান বিমানবন্দরে পরিকাঠামো কিছুটা উন্নত করে ২০১৮ সালের শেষ দিকে ১৮ আসন বিশিষ্ট ছোট বিমান চালানোর উদ্যোগ নিচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ডেপুটি জেনারেল অফ সিভিল এভিয়েশন আর পি রাজগুরু, উত্তর-পূর্বাঞ্চল এয়ারপোর্ট অথরিটি জেনারেল ম্যানেজার লামা প্রমুখ।