CBI-র দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যের সংবাদিকদের প্রতিনিধিদল

presedentআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ ডিসেম্বর ৷৷ রাজ্যে দুই সাংবাদিক হত্যার তদন্তভার সি বি আই-র হাতে তুলে দেওয়ার দাবিতে অনড় রাজ্যের সংবাদিকদের ১১টি সংগঠন। দু’মাসের ব্যবধানে রাজ্যের তরুন সাংবাদিক শান্তনু ভৌমিক এবং বরিষ্ঠ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক হত্যাকান্ডের তদন্তভার সি বি আই-র হাতে তুলে দেওয়ার দাবিতে রাজ্যের সংবাদিকদের ১১টি সংগঠনের তরফে ৮ জনের এক প্রতিনিধিদল সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী এবং প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন। পাশাপাশি রাজ্যের সংবাদিকদের ৮ জনের প্রতিনিধিদলটি মঙ্গলবার দিল্লীর প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার সামনে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার সদস্যদের উপস্থিতিতে গলায় প্লে কার্ড ঝুলিয়ে গণঅবস্থান কর্মসূচী পালন করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*