রাজ্যে ডঃ বি.আর. আম্বেদকরের তিরোধান দিবস পালিত

dr b rআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ ডিসেম্বর ৷৷ ‘এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরনে তাহাই তুমি করে গেলে দান’ – ডঃ বি.আর. আম্বেদকরের তিরোধান দিবসে “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম” বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে ভারতের এই মহান ব্যক্তিত্বকে। জাতের নামে মানুষকে নিস্পেষন, অধিকার থেকে বঞ্চনার বিরুদ্ধে পিছিয়ে পড়া মানুষকে জাগ্রত করেছিলেন ডঃ বি.আর. আম্বেদকর, গোটা জীবন উৎসর্গ করেছেন মানুষের আত্মমর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে। দেশের সংবিধান রচনার ক্ষেত্রে বিরাট ভূমিকা ছিলডঃ বি.আর. আম্বেদকরে। গোটা দেশের সাথে রাজ্যেও শ্রদ্ধায় স্মরণে বি.আর. আম্বেদকরের ৬২তম তিরোধান দিবস পালন করা হয়। বুধবার রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গনে ডঃ বি.আর. আম্বেদকরে মর্মর মূর্তিতে পুস্পার্ঘ্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। ত্রিপুরা তপশিলী জাতি কল্যান দপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপশিলী জাতি কল্যান দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক, ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ, উপাধ্যক্ষ পবিত্র কর, বিধায়ক ঝুমু সরকার, বিধায়ক রামু দাস, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দিলীপ দাস, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, তপশিলী জাতি কল্যান দপ্তরের সচিম এল এইচ দারলং, অধিকর্তা এল টি ডারলং, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডঃ মিলিন্দ রামটেকে, বিভিন্ন স্কুলের প্রচুর ছাত্রছাত্রী সহ গন্যমান্য ব্যক্তিরা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*