আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ ডিসেম্বর ৷৷ দু’দিনের রাজ্য সফরে এসে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান জাস্টিস সি কে প্রসাদ এবং প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রাক্তন সদস্য কৃষ্ণ প্রসাদ বুধবার রাজ্য অতিথিশালায় রাজ্যের কর্মরত সাংবাদিক ও সংগঠনের প্রতিনিধিদের সাথে মিলিত হয়। তিনি রাজ্যে সম্প্রতিকালে দু’জন সাংবাদিকের হত্যাকান্ড সম্পর্কে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।সাংবাদিক সমির ধর ও সুজিত চক্রবর্তী, ফোরাম ফর প্রোটাকশন অব জার্নালিস্টস এবং আগরতলা প্রেস ক্লাবের প্রতিনিধিরা পৃথক পৃথক ভাবে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান জাস্টিস সি কে প্রসাদের সাথে মিলিত হন। অন্যদিকে রাজ্যের মূখ্য সচিব সঞ্জীব রঞ্জন, রাজ্য পুলিশের মহা নির্দেশক এ কে শুক্লা এবং রাজ্য সরকারের প্রধান সচিব রাকেশ সারোয়াল প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যানের সাথে মিলিত হন।
এরপর সন্ধ্যায় প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান (PCI) জাস্টিস সি কে প্রসাদ এবং PCI-র সদস্য কৃষ্ণ প্রসাদ প্রয়াত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের বাড়িতে যান। সেখানে প্রয়াত সাংবাদিকের পরিবার পরিজনদের সাথে দেখা করে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
