মূখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও কর্মসূচীতে যাচ্ছেন অস্থায়ী কর্মচারীরা

healthআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ ডিসেম্বর ৷৷ দীর্ঘ ২০ থেকে ২৫ বছর ধরে রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের বিভিন্ন পদে ১,২২০ জন অস্থায়ী কর্মচারী কাজ করছেন। তাদের স্থায়ীকরণের দাবিতে বহু দিন ধরেই দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে শুরু করে রাজ্যের মূখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন বিষয়ে দাবি জানানো হয়েছে। অথচ তারা প্রতিশ্রুতি পেয়ে থাকলেও বাস্তবে এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেনা। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সামনে আয়োজিত এক কর্মসূচীতে একথা বলেন অস্থায়ী কর্মচারী সংঘের সম্পাদক বাবুল আচার্য। তিনি বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের স্থায়ীকরণের দাবিতে এবার রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকারের বাড়ি ঘেরাও কর্মসূচী করা হবে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*