আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর ৷৷ এক আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হল আগরতলা ধলেশ্বরস্থিত কামিনীকুমার সিংহ মেমোরিয়্যাল দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের নবনির্মিত ত্রিতল ভবনের। একই সাথে বিদ্যালয়ের ই-ক্লাস রুমেরও উদ্বোধন হল। শুক্রবার এই বিদ্যালয়ের নবনির্মিত ত্রিতল ভবন এবং ই-ক্লাস রুমের উদ্বোধন করেন রাজ্যের শিক্ষা মন্ত্রী তপন চক্রবর্তী। তিনি বলেন, ‘বিদ্যালয় চলো’ বা ‘বিদ্যালয়ে ফিরে চলো’ অভিযানের মাধ্যমে ছেলে মেয়েদের বিদ্যালয়মুখী করার চাষ্টা অব্যাহত রয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, বিধায়ক গোপাল রায়, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা উত্তম কুমার চাকমা, আগরতলা দূরদর্শন কেন্দ্রের প্রধান ইউ কে সাহু, হাউজিং বোর্ডের কার্যনির্বাহী আধিকারিক সঞ্চয়িতা দাস, কামিনীকুমার সিংহ মেমোরিয়্যাল দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ মল্লিক প্রমুখ। বিদ্যালয়ের নবনির্মিত ত্রিতল ভবন নির্মাণে সাড়ে ছয় কোটি টাকা ব্যয় হয়েছে।কামিনীকুমার সিংহ মেমোরিয়্যাল বিদ্যালয়ের নবনির্মিত ত্রিতল ভবন এবং ই-ক্লাস রুমের উদ্বোধন
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর ৷৷ এক আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হল আগরতলা ধলেশ্বরস্থিত কামিনীকুমার সিংহ মেমোরিয়্যাল দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের নবনির্মিত ত্রিতল ভবনের। একই সাথে বিদ্যালয়ের ই-ক্লাস রুমেরও উদ্বোধন হল। শুক্রবার এই বিদ্যালয়ের নবনির্মিত ত্রিতল ভবন এবং ই-ক্লাস রুমের উদ্বোধন করেন রাজ্যের শিক্ষা মন্ত্রী তপন চক্রবর্তী। তিনি বলেন, ‘বিদ্যালয় চলো’ বা ‘বিদ্যালয়ে ফিরে চলো’ অভিযানের মাধ্যমে ছেলে মেয়েদের বিদ্যালয়মুখী করার চাষ্টা অব্যাহত রয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, বিধায়ক গোপাল রায়, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা উত্তম কুমার চাকমা, আগরতলা দূরদর্শন কেন্দ্রের প্রধান ইউ কে সাহু, হাউজিং বোর্ডের কার্যনির্বাহী আধিকারিক সঞ্চয়িতা দাস, কামিনীকুমার সিংহ মেমোরিয়্যাল দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ মল্লিক প্রমুখ। বিদ্যালয়ের নবনির্মিত ত্রিতল ভবন নির্মাণে সাড়ে ছয় কোটি টাকা ব্যয় হয়েছে।