আগরতলা, ২৩ নভেম্বর ।। প্রকাশ্যে রাজধানীর প্রান কেন্দ্রে ছুরিকাঘাত হল এক ব্যাক্তি। ঘটনা রবিবার রাতে রাজধানীর সিটি সেন্টারের সামনে। ঘটনায় পুলিশের হাতে ধরা পড়ল এক দুষ্কৃতি, বাকি দু’জন পলাতক। প্রকাশ্যে রাজধানীর প্রান কেন্দ্রে এহেন ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনাস্থলে প্রচুর পুলিশ ও টি,এস,আর মোতায়েন করা হয়েছে।
