আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি ৷৷ চাঞ্চল্যকর গৌতম চন্দ্র সরকারের নৃশংস হত্যাকান্ডের ৫ দিনের মধ্যেই পুলিশের হাতে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত। গত বৃহস্পতিবার আগরতলা পূর্ব থানাধীন চিত্তরঞ্জন রোডের পাশে একটি ড্রেন থেকে উদ্ধার হয় গৌতম সরকার (৪৫) নামে এই ব্যাক্তির মৃতদেহ। নিহত গৌতম সরকারের বাড়ি রাজধানীর ধলেশ্বরের ভলকান ক্লাব এলাকায়। তিনি হকার্স কর্নারের একটি ব্যাগের দোকানে কাজ করতেন। জানা যায়, মৃতের মাথা ভারী পাথর দিয়ে থেঁতলে তার পেট ও বুকে প্লাস্টিক গলিয়ে ফেলে রাখা হয়েছিল। পূর্ব থানার ঢিল ছোড়া দূরত্বে রাজধানী আগরতলার প্রান কেন্দ্রে এক ব্যক্তিকে নৃশংসভাবে খুনের ঘটনায় বেশ চাপে পড়ে যায় পুলিশ। তদন্তে নামে মহারাজগঞ্জ ফাঁড়ির ওসি সাব ইন্সপেক্টর সিতি কান্ত বর্ধন। তদন্তের একটা পর্যায়ে পুলিশ এমবিবি ক্লাব সংলগ্ন এলাকা থেকে রবিবার বিকেলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে শিবু দাস নামে ১৯ বছরের এক যুবককে। কারণ তার শরীরে প্লাস্টিক পোড়ার ক্ষত রয়ে যায়, যে চিহ্ন নিহত গৌতমের শরীরে ছিল। তাকে দফায় দফায় জেরা চালিয়ে পুলিশ নিশ্চিত হয় ১০ জানুয়ারি রাতের বেলায় সেই বাড়ি ফেরার সময়ে গৌতম চন্দ্র সরকারকে নৃশংসভাবে খুন করে। সোমবারই অভিযুক্ত যুবক শিবু দাসকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করেছে পুলিশ।চাঞ্চল্যকর গৌতম চন্দ্র সরকার হত্যাকান্ডের ৫ দিনের মাথায় গ্রেপ্তার অভিযুক্ত
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি ৷৷ চাঞ্চল্যকর গৌতম চন্দ্র সরকারের নৃশংস হত্যাকান্ডের ৫ দিনের মধ্যেই পুলিশের হাতে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত। গত বৃহস্পতিবার আগরতলা পূর্ব থানাধীন চিত্তরঞ্জন রোডের পাশে একটি ড্রেন থেকে উদ্ধার হয় গৌতম সরকার (৪৫) নামে এই ব্যাক্তির মৃতদেহ। নিহত গৌতম সরকারের বাড়ি রাজধানীর ধলেশ্বরের ভলকান ক্লাব এলাকায়। তিনি হকার্স কর্নারের একটি ব্যাগের দোকানে কাজ করতেন। জানা যায়, মৃতের মাথা ভারী পাথর দিয়ে থেঁতলে তার পেট ও বুকে প্লাস্টিক গলিয়ে ফেলে রাখা হয়েছিল। পূর্ব থানার ঢিল ছোড়া দূরত্বে রাজধানী আগরতলার প্রান কেন্দ্রে এক ব্যক্তিকে নৃশংসভাবে খুনের ঘটনায় বেশ চাপে পড়ে যায় পুলিশ। তদন্তে নামে মহারাজগঞ্জ ফাঁড়ির ওসি সাব ইন্সপেক্টর সিতি কান্ত বর্ধন। তদন্তের একটা পর্যায়ে পুলিশ এমবিবি ক্লাব সংলগ্ন এলাকা থেকে রবিবার বিকেলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে শিবু দাস নামে ১৯ বছরের এক যুবককে। কারণ তার শরীরে প্লাস্টিক পোড়ার ক্ষত রয়ে যায়, যে চিহ্ন নিহত গৌতমের শরীরে ছিল। তাকে দফায় দফায় জেরা চালিয়ে পুলিশ নিশ্চিত হয় ১০ জানুয়ারি রাতের বেলায় সেই বাড়ি ফেরার সময়ে গৌতম চন্দ্র সরকারকে নৃশংসভাবে খুন করে। সোমবারই অভিযুক্ত যুবক শিবু দাসকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করেছে পুলিশ।