আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি ৷৷ প্রতিবছর ২৩শে জানুয়ারীতে পাহাড়ী ত্রিপুরা নতুন করে জেগে উঠে নেতাজী বন্ধনায়। স্কুল, কলেজ, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্প অর্পণে শ্রদ্ধা জানানো হয়। বিশেষ করে আগরতলার ২৩শে জানুয়ারী বর্ণাঢ্য র্যা লী আবাল, বৃদ্ধ, বনিতার উচ্ছ্বাস আনন্দে অতিবাহিত হয়। মঙ্গলবার, শহরের পথে নেতাজীর জন্মদিনের শোভাযাত্রা দর্শনে হাজার হাজার মানুষ পথের পাশে দাঁড়িয়ে অবলোকন করেছেন। নেতাজী সুভাষ বিদ্যানিকেতন সহ বেশ কিছু সংস্থা, প্রতিষ্ঠান শোভাযাত্রায় অংশ নেয়। বিভিন্ন থীম নির্ভর শোভাযাত্রায় তুলে ধরা হয়েছে দেশ তথা বিশ্বের সঙ্গে রাজ্যের বিভিন্ন ঘটনা। শোভাযাত্রা শুরুর সূচনায় প্রথাগত ঐতিহ্যের ধারায় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গিতের সমবেত উপস্থাপনা এবং নেতাজীর স্ব-কন্ঠে উদ্দীপনাময় ভাষনের সিডি বাজতেই উদ্বেল হয়ে উঠে অনেকেই। এদিন বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা উত্তম কুমার চাকমা।