আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি ৷৷ অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা করা হল বিজেপি’র প্রার্থী তালিকা। ২৫ জানুয়ারি ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট তুইপ্রা (আই পি এফ টি) জোট আনুষ্ঠানিক ঘোষণার দিনই আই পি এফ টি (এন সি গোষ্ঠি) তাদের ৯টি আসনের মধ্যে ৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। অবশেষে ২৭ জানুয়ারি (শনিবার) রাত ৮টার পর নয়া দিল্লীর বিজেপি সদর দপ্তরে প্রার্থী তালিকা ঘোষণা করেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপি’র ৫১টি আসনের মধ্যে ৪৪টি আসনে প্রার্থী ঘোষণা করা হয় এদিন। মূখ্যমন্ত্রীর ধনপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন প্রতিমা ভৌমিক। বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব প্রার্থী হয়েছেন ৯-বনমালীপুর থেকে।২-মোহনপুর থেকে রতন লাল নাথ, ৩-বামুটিয়া থেকে কৃষ্ণধন দাস, ৪-বড়জলা থেকে ডাঃ দিলীপ দাস, ৬-আগরতলা থেকে সুদীপ রায় বর্মণ, ৭-রামনগর থেকে সুরজিৎ দত্ত, ৮-টাউন বড়দোয়ালী থেকে আশিষ কুমার সাহা, ৯-বনমালীপুর থেকে বিপ্লব কুমার দেব, ১০-মজলিশপুর থেকে সুশান্ত চৌধুরী, ১৩-প্রতাপগড় থেকে রেবতী মোহন দাস, ১৪-বাধারঘাট থেকে দিলীপ সরকার, ১৬-বিশালগড় থেকে নিতাই চৌধুরী, ১৭-গোলাঘাটি থেকে বীরেন্দ্র কিশোর দেববর্মা, ১৯-চড়িলাম থেকে যীষ্ণু দেববর্মা, ২১-নলছড় থেকে সুভাষ চন্দ্র দাস, ২২-সোনামুড়া থেকে সুবল ভৌমিক, ২৩-ধনপুর থেকে প্রতিমা ভৌমিক, ২৫-খোয়াই থেকে অমিত রক্ষিত, ২৭-কল্যাণপুর থেকে পিনাকী দাস চৌধুরী, ২৮-তেলিয়ামুড়া থেকে কল্যাণী রায়, ৩০-বাগমা থেকে রামপদ জমাতিয়া,
৩১-রাধাকিশোরপুর থেকে প্রণজিত সিংহ রায়, ৩২-মাতাবাড়ি থেকে বিপ্লব কুমার ঘোষ, ৩৩-কাকড়াবন-শালগড়া থেকে জীতেন মজুমদার, ৩৪-রাজনগর থেকে বিভীষণ চন্দ্র দাস, ৩৫-বিলোনীয়া থেকে অরুণচন্দ্র ভৌমিক, ৩৬-শান্তিরবাজার থেকে প্রমোদ রিয়াং, ৩৭-ঋষ্যমুখ থেকে অশেষ বৈদ্য, ৩৮-জোলাইবাড়ি থেকে অঙ্কমগ চৌধুরী, ৪০-সাব্রুম থেকে শঙ্কর রায়, ৪২-অমরপুর থেকে রঞ্জিত দাস, ৪৩-করবুক থেকে বুরবু মোহন ত্রিপুরা, ৪৫-কমলপুর থেকে মনোজ কান্তি দেব, ৪৬-সুরমা থেকে আশিষ দাস, ৪৭-আমবাসা থেকে পরিমল দেববর্মা, ৪৮-করমছড়া থেকে দিবাচন্দ্র রাঙ্খল, ৪৯-ছামনু থেকে শম্ভুলাল চাকমা, ৫০-পাবিয়াছড়া থেকে ভগবান দাস, ৫১-ফটিকরায় থেকে সুধাংশু দাস, ৫২-চন্ডিপুর থেকে কাবেরী সিনহা, ৫৩-কৈলাশহর থেকে নীতিশ দে, ৫৫-বাগবাসা থেকে প্রদীপ দেবনাথ, ৫৬-ধর্মনগর থেকে বিশ্ববন্ধু সেন, ৫৮-পানিসাগর থেকে বিনয় ভূষণ দাস, ৫৯-পেঁচারথল থেকে শান্তনা চাকমা।