
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ ফেব্রুয়ারী ৷৷ আসন্ন বিধানসভা নির্বাচনে ৬০টি বিধানসভা কেন্দ্রে সব মিলিয়ে ২৯৭ জন প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করবেন। ৩ ফেব্রুয়ারী (শনিবার) ছিল প্রার্থী পদ প্রত্যাহারের শেষ দিন। ১০ জন তাদের প্রার্থী পদ প্রত্যাহার করে নিয়েছেন। ২৯৭ জন প্রার্থীর মধ্যে সি পি আই (এম)-র ৫৭ জন, সি পি আই-র ১ জন, আর এস পি-র ১ জন, ফরোয়ার্ড ব্লকের ১ জন, আই এন সি-র ৫৯ জন, বিজেপি’র ৫১ জন, আই পি এফ টি-র ৯ জন, তৃণমূল কংগ্রেসের ২৪ জন, আমরা বাঙ্গালীর ২৪ জন, আই এন পি টি-র ১৫ জন, এস ইউ সি আই-র ৫ জন, টি পি পি-র ৮ জন, সি পি আই (এম এল)-র ৫ জন, টি এস পি-র ১০ জন, এন ই আই ডি পি-র ১ জন এবং নির্দল প্রার্থী আছেন ২৬ জন। শনিবার এক সাংবাদিক সন্মেলনে রাজ্যের মূখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্তি এই সংবাদ জানান।
