আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ মার্চ ৷৷ জাতীর জনক মহাত্মা গান্ধীর দ্বারা ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত সার্বোদয সমাজ এর ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি মহারাষ্ট্রের সেবগ্রাম গান্ধী আশ্রমে ৪৭ তম সর্বভারতীয় সার্বোদয সমাজ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজ্যের একমাত্র গান্ধীবাদী সংগঠন যুব বিকাশ কেন্দ্র থেকে ৬০ জনের এক প্রতিনিধি দল এই সম্মেলন অংশগ্রহণ করেছেন। রাজ্যের যুবক গান্ধীবাদী দেবাশীষ মজুমদারের নেতৃত্বে এই দলটি এই সম্মেলনে অংশগ্রহণ করেছে। সম্মেলনে বিভিন্ন প্রদেশের মিলিয়ে প্রায় ৫ হাজার প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। রাধা ভট্টা, ডঃ এস এন সুবারাও, জল পুরুষ রাজেন্দ্র সিং, কনভেনশনের কনভেনার আদিত্য পাটনায়ক সহ বেশ কয়েকজন অতিথি সেখানে উপস্থিত ছিলেন। ‘ইউথ ফর ন্যাশান বিল্ডিং’ এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে যুব গান্ধীবাদী দেবাশীষ মজুমদার যুবকদের রাষ্ট্রপ্রেম এবং রাষ্ট্রনির্মাণ এর জন্য “এক ঘন্টা দেশকো, এক ঘন্টা দেহকো” দেবার আহ্বান জানিয়েছেন। ত্রিপুরার প্রতিনিধিরা রাজ্যের ঐতিহ্য সংস্কৃতি সেখানে তুলে ধরেন। প্রতিনিধিদের মাধ্যে ছিলেন সংস্থার সচিব প্রতিমা দেববর্মা, মাম্পি দেববর্মা, দেবাশীষ দেববর্মা, রুমন দাস, রাহুল দেববর্মা, লিসন মিরাক, রাজিব সাহা, রেখা দেব দাস, সহ ২৫ জন মহিলা এবং ৩৫ জন পুরুষ।সেবাগ্রাম গান্ধী আশ্রমে রাজ্যের নাম উজ্জ্বল করে ফিরলো রাজ্যের যুব দল
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ মার্চ ৷৷ জাতীর জনক মহাত্মা গান্ধীর দ্বারা ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত সার্বোদয সমাজ এর ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি মহারাষ্ট্রের সেবগ্রাম গান্ধী আশ্রমে ৪৭ তম সর্বভারতীয় সার্বোদয সমাজ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজ্যের একমাত্র গান্ধীবাদী সংগঠন যুব বিকাশ কেন্দ্র থেকে ৬০ জনের এক প্রতিনিধি দল এই সম্মেলন অংশগ্রহণ করেছেন। রাজ্যের যুবক গান্ধীবাদী দেবাশীষ মজুমদারের নেতৃত্বে এই দলটি এই সম্মেলনে অংশগ্রহণ করেছে। সম্মেলনে বিভিন্ন প্রদেশের মিলিয়ে প্রায় ৫ হাজার প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। রাধা ভট্টা, ডঃ এস এন সুবারাও, জল পুরুষ রাজেন্দ্র সিং, কনভেনশনের কনভেনার আদিত্য পাটনায়ক সহ বেশ কয়েকজন অতিথি সেখানে উপস্থিত ছিলেন। ‘ইউথ ফর ন্যাশান বিল্ডিং’ এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে যুব গান্ধীবাদী দেবাশীষ মজুমদার যুবকদের রাষ্ট্রপ্রেম এবং রাষ্ট্রনির্মাণ এর জন্য “এক ঘন্টা দেশকো, এক ঘন্টা দেহকো” দেবার আহ্বান জানিয়েছেন। ত্রিপুরার প্রতিনিধিরা রাজ্যের ঐতিহ্য সংস্কৃতি সেখানে তুলে ধরেন। প্রতিনিধিদের মাধ্যে ছিলেন সংস্থার সচিব প্রতিমা দেববর্মা, মাম্পি দেববর্মা, দেবাশীষ দেববর্মা, রুমন দাস, রাহুল দেববর্মা, লিসন মিরাক, রাজিব সাহা, রেখা দেব দাস, সহ ২৫ জন মহিলা এবং ৩৫ জন পুরুষ।