বিলোনিয়ায় লেনিন মূর্তি ভাঙার নিন্দায় সরব সি পি আই (এম)

lelinআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ মার্চ ৷৷ লেনিন মূর্তি ভেঙে ফেলার ঘটনায় সরব হল সি পি আই (এম)। ত্রিপুরার দক্ষিণ জেলা সদরের বিলোনিয়া শহরের কলেজ স্কোয়ারে লেনিন মূর্তি ভেঙে ফেলার ঘটনায় নিন্দা জানিয়েছে সি পি আই (এম)। সি পি আই (এম)-র অভিযোগ বিজেপি যুব মোর্চার নেতা-কর্মীরা তালিবানি কায়দায় ঘৃণ্য এই কাজটি করেছে। সি পি আই (এম) পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক পবিত্র কর বলেন, নির্বাচনে জয়ের পর বিজেপি একের পর এক সি পি আই (এম) দলের অফিস ভেঙে ফেলছে, অগ্নিসংযোগ করা হচ্ছে, আক্রান্ত হচ্ছে দলের কর্মীরা সহ সাধারণ মানুষ। লেলিনের মূর্তি ভাঙাকে সামনে রেখে দলকে ফের চাঙ্গা করতে চায় সিপিএম। এদিকে নির্বাচনোত্তর সন্ত্রাস বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। রাজ্যের বিভিন্ন জায়গায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। ভাঙচুর লুঠপাট ও অগ্নিসংযোগের ঘটনা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব। উল্লেখ্য, সোমবার ত্রিপুরার বিলোনিয়া শহরে লেনিনের ১০ ফুট উঁচু লেনিন মূর্তি ড্রজার দিয়ে ভেঙে ফেলা হয়।

 

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*