আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ মার্চ ৷৷ আগামী ৯ই মার্চ রাজ্যের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। এই শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত ছাঁকবেন বহু তারকা। আসাম রাইফেলস ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠান হলেও শহরে প্রচুর ভির থাকবে বলে চিন্তায় ছিল অভিভাবকরা। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৮ সালের মাধ্যমিক এবং মাদ্রাসা আলিম পরীক্ষা, প্রথম ভাষা (বাংলা/ হিন্দী/ ককবরক/ মিজো) এবং দ্বিতীয় ভাষা (ইংরেজি/ বাংলা)-র পরীক্ষা ৯ মার্চ, ২০১৮’র পরিবর্তে ১০ মার্চ, ২০১৮ অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার সময়সূচী এবং স্থান অপরিবর্তিত থাকবে। বুধবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সচিব এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানান।এদিকে ৮ই মার্চ, ২০১৮ (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৮ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলবে আগামী ১৩ এপ্রিল, ২০১৮ পর্যন্ত। ১২টা থেকে বেলা ৩টা ১৫ মিনিট পর্যন্ত চলে পরীক্ষা।
