আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ মার্চ ৷৷ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। প্রতিবছরের ন্যায় এবছরও বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। পরিবার থেকে রাষ্ট্রীয় ক্ষেত্রে নারীর অবদানকে গোটা বিশ্ব মেনে নিলেও জীবনের বহু ক্ষেত্রে নারীসমাজ ক্ষমতা বঞ্চিত, নিপীড়িত, শোষনের স্বীকার হচ্ছে। রাষ্ট্র পরিচালকদের কাছে ৮ই মার্চ গোটা পৃথিবীর নারীসমাজ আন্তর্জাতিক নারী দিবসে সর্বক্ষেত্রে সমানাধিকারের দাবীতে সোচ্চার দাবী জানিয়েছে। ত্রিপুরাতেও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। আন্তর্জাতিক নারী দিবসে যুবা বিকাশ কেন্দ্রের উদ্যোগে নিফা ত্রিপুরা রাজ্য শাখা এবং ন্যাশনাল ইউথ প্রোজেক্ট রাজ্য শাখার সহায়তায় রাজধানীতে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। সচেতনতামূলক এই শোভাযাত্রাটি আগরতলার আশ্রম চৌমুহনী থেকে বেড়িয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমণ কর। শোভাযাত্রায় অংশ নেয় যুবা বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা দেবাশিষ মজুমদার, সংস্থার সচিব প্রতীমা দেববর্মা, নিফা ত্রিপুরা রাজ্য শাখার পেট্রন গৌতম দাস সহ সীমা শর্মা, তিলোত্তমা দেববর্মা, রুমন দাস, রাজীব সাহা প্রমুখ।