ত্রিপুরাকে মডেল রাজ্য হিসেবে গড়ে তোলা হবে – শপথগ্রহণের পর বললেন বিপ্লব

Biplabআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ মার্চ ৷৷ রাজ্যের প্রথম বিজেপি সরকারের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিপ্লব কুমার দেব। শুক্রবার আসাম রাইফেলস ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল তথাগত রায়। শপথগ্রহণের পর রাজ্যের নতুন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরাকে মডেল রাজ্য হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, ভুল হলে শুধরিয়ে দেবেন, আমি নতুন, ভূল হতেই পারে। পাশাপাশি শ্রী Biplab.jpg1 Biplab.jpg2দেব, রাজ্যের সকল অংশের জনগন, সাংবাদিক, সংবাদমাধ্যম সহ মঞ্চে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহও বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে রাজ্যের বনমালীপুর আসন থেকে অংশ নিয়ে বিজয়ী হন বাংলাদেশি বংশোদ্ভূত বিপ্লব কুমার দেব। তার নেতৃত্বে বিজেপি বিধানসভার ৬০টি আসনের মধ্যে ৪৩টি আসনে জয় পেয়েছে। গত ৩ মার্চ তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়। এরপর থেকেই দেশটির গণমাধ্যম বিপ্লব কুমার দেবকে ত্রিপুরার হবু মুখ্যমন্ত্রী উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করলেও বিজেপি আনুষ্ঠানিক ঘোষণা দেয় ৬ মার্চ। ২০১৬ সালের ৭ জানুয়ারি ত্রিপুরা রাজ্য বিজেপি’র দায়িত্ব পান বিপ্লব কুমার দেব। তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আর এস এস) সঙ্গে যুক্ত ছিলেন। ওই সময় বিপ্লব দেব ১৫ বছর দিল্লিতে অবস্থান করেন। তখন সেখানে একটি ব্যায়ামাগারের প্রশিক্ষক হিসেবেও কাজ করেন তিনি। বিপ্লব দেব ভারতের কেন্দ্রীয় সরকারে থাকা দলটির সবচেয়ে কম বয়সী রাজ্য সভাপতি। এই যুবনেতা মাত্র দুই বছরের মাথায় ২৫ বছরের বাম শাসনের পতন ঘটিয়ে লাল থেকে গেরুয়া রঙে রাঙিয়ে দিলেন বিভিন্নভাবে পিছিয়ে থাকা ত্রিপুরাকে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*