আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ মার্চ ৷৷ রাজ্যবাসীর উজ্বল ভবিষ্যতের জন্য ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার আসাম রাইফেলস ময়দানে রাজ্যের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, যারা বিজেপি সরকারকে ভোট দিয়েছেন, তাদের জন্য যেমন এই সরকার, যারা এই সরকারকে ভোট দেননি তাদের জন্যও এই সরকার। তিনি বলেন, ত্রিপুরার উন্নয়নে নতুন সরকারের জনপ্রতিনিধিদের পাশাপাশি বিরোধীদলের জনপ্রতিনিধিরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিন। শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর ভাষন শুরু জরেন রাজ্যের ককবরক ভাষার মধ্য দিয়ে এবং ভাষন শেষ করেন বাংলা ভাষার মধ্য দিয়ে । প্রধানমন্ত্রী বাংলায় বলেন, ‘অবশেষে আপনারা পাল্টিয়েই দিলেন’।এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং, সাংসদ লালকৃষ্ণ আদবানি, বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সহ ভারতের বর্তমান বিজেপি শাসিত বেশকিছু রাজ্যের মুখ্যমন্ত্রী। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, নতুন বিজেপি সরকারের বিধায়করা সহ দলীয় নেতা কর্মীরা।
