রক্ত স্বল্পতা কমাতে এগিয়ে এল এ বি ভি পি ছাত্র সংগঠন

Bloodগোপাল সিং, খোয়াই, ১০ মার্চ ৷৷ খোয়াই ব্লাড ব্যাঙ্কে রক্ত স্বল্পতা দেখা দেওয়ায় খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজের এ বি ভি পি ছাত্র সংগঠনের পক্ষ থেকে কলেজেই আয়োজন করা হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের। খোয়াই ব্লাড ব্যাঙ্কের সহায়তায় উক্ত শিবিরে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডঃ শঙ্কর চক্রবর্তী এবং সকল অধ্যাপক সহ খোয়াই মহকুমা স্বাস্থ্য অঅধিকারিক ডঃ ধনঞ্জয় রিয়াং। সেই সাথে কলেজের ছাত্র-ছাত্রীরা স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহন করে। ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় এদিন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*