১৩টি অভিযোগ নিয়ে খোয়াই জেলা শাসকের নিকট বামফ্রনন্টের ডেপুটেশন

khw pmগোপাল সিং, খোয়াই, ১০ মার্চ ৷৷ খোয়াই বামফ্রন্ট কমিটির ডাকে বিকাল ৫টায় খোয়াই দলীয় অফিসে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনজনের এক প্রতিনিধি দল যথাক্রমে বিশ্বজিৎ দত্ত, পদ্মকুমার দেববর্মা ও সুখেন্দু বিকাশ দে খোয়াই জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন। মোট ১৩টি অভিযোগ দায়ের করেন। যাতে ছিল –
১। শারীরিক নিগ্রহ-১০০, ২। বাড়ি ক্ষতি-৪০০, ৩। বাড়ি-ঘর লুট-৫০০ সহ বিভিন্ন অভিযোগ সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন।
একমাত্র প্রতিনিধির পক্ষ থেকে প্রশ্ন করা হয়, নির্বাচনের ভোট গণনা থেকে আজ পর্যন্ত খোয়াই বর্তমান বিধায়ক সহ কোন নেতৃবৃন্দকে দেখা যাচ্ছেনা এবং যারা বামফ্রন্ট ভোটার উনারাও কোন যোগাযোগ করতে পারছেন না। উনাদের মোবাইল ফোনটিও বন্ধ। জনগণের অভিযোগ রাজ্যে অনেক নির্বাচন হয়েছে কিন্তু এভাবে নেতৃত্বহীন খোয়াই কোন সময় দেখা যায়নি। এর প্রভাব ইতিহাস হয়ে থাকবে বলে মনে করছেন জনগণ। যদিও সাংবাদিক সম্মেলনে উপস্থিত তিন জন কোন প্রকার রামচন্দ্রঘাট, খোয়াই ও আশারামবাড়ী সামান্য মলম দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উনারা জানান নিরাপত্তাজনিত কারনে নেতৃত্বরা সামনে আসতে পারছেন না। ৭ দিন পর সংবাদ মাধ্যমের সামনে এলেন নেতৃত্বরা এবং ডেপুটেশনের কপি সংবাদ মাধ্যমের হাতে তুলে দেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*