আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ ৷৷ রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে তৎপর হল আরক্ষা দপ্তর। রাজ্য পুলিশের মহানির্দেশক অখিল কুমার শুক্লা আহুত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের অপরাধীদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করলেন। সোমবার রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা রাজ্যের ৮টি জেলার পুলিশ সুপারদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন। তিনি পুলিশ সুপারদের বলেন, যাবতীয় বকেয়া মামলা এবং অভিযোগের দ্রুত নিস্পত্তি ঘটানোর জন্য। তিনি বলেন, মামলা সাপেক্ষে ব্যবস্থা নিতে কোন কারণে দেরী হলে সংশ্লিষ্ট অফিসারকে কৈফিয়ত দিতে হবে।বকেয়া মামলার দ্রুত নিস্পত্তি করতে পুলিশ সুপারদের নির্দেশ পুলিশ মহানির্দেশকের
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ ৷৷ রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে তৎপর হল আরক্ষা দপ্তর। রাজ্য পুলিশের মহানির্দেশক অখিল কুমার শুক্লা আহুত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের অপরাধীদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করলেন। সোমবার রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা রাজ্যের ৮টি জেলার পুলিশ সুপারদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন। তিনি পুলিশ সুপারদের বলেন, যাবতীয় বকেয়া মামলা এবং অভিযোগের দ্রুত নিস্পত্তি ঘটানোর জন্য। তিনি বলেন, মামলা সাপেক্ষে ব্যবস্থা নিতে কোন কারণে দেরী হলে সংশ্লিষ্ট অফিসারকে কৈফিয়ত দিতে হবে।