আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ ৷৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উত্তর ত্রিপুরা জেলা কার্যালয়ের উদ্যোগে কদমতলা ব্লকের রাণিবাড়ি গ্রাম পঞ্চায়েতের সোনাইছড়ি চা বাগানের সোনাইছড়ি বড়লাইন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শুক্রবার এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য শিবিরে ১৯৯ জনকে স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়।এছাড়া শুক্রবার রাণিবাড়ি পঞ্চায়েতের পিয়ারাছড়া চা বাগান এলাকার টাংবাড়ি কালীবাড়ি প্রাঙ্গণে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। এতে ১০৩ জনকে চিকিৎসা করা হয় এবং প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়।
