রাজ্যের ইতিহাসে এই প্রথম কোন বিধানসভা অধিবেশনের শুরুতে গাওয়া হবে জাতীয় সংগীত। ত্রিপুরা বিধানসভার নতুন অধ্যক্ষ হচ্ছেন রেবতী মোহন দাস, মূখ্য সচেতক হচ্ছেন কল্যাণী রায়। উপাধ্যক্ষ আপাতত কেউ হচ্ছে না। ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ নির্বাচন শেষে রাজ্যপালের ভাষনের মধ্য দিয়েই কার্যত শুরু হবে অধিবেশনের কাজকর্ম।

